নিজের আসনে সবার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে নুরের ফেসবুকে স্ট্যাটাস

প্রকাশিত: 6:29 PM, January 20, 2026

নিজের আসনে সবার প্রার্থিতা প্রত্যাহার চেয়ে নুরের ফেসবুকে স্ট্যাটাস

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নিজের আসনে অন্য সব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার চেয়ে গণঅধিকার পরিষদ সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুরের ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে দেশের আরও কয়েকজন শীর্ষ নেতার আসনে অপর প্রার্থিদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়।

আজ মঙ্গলবার নুরের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, ‘নুরুল হক নুরের অনুমতি ব্যতীত তার সাথে দীর্ঘ দিনের সংগ্রাম ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশ-জাতির প্রয়োজনীয়তা বিবেচনায় একটি বিশেষ এডমিন পোস্ট।’

 

 

এতে আর বলা হয়, ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বির্নিমাণে আগামীর ঐতিহাসিক জাতীয় সংসদে গণঅভ্যুত্থানের নায়ক ও জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনস্বীকার্য। সে বিবেচনায় আজকের সংগ্রামী প্রজন্মের কারিগর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নাহিদ ইসলাম এবং জাতীয় ঐক্য ও সংহতি বিবেচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের আসনে অন্যান্য দলের প্রার্থিতা প্রত্যাহার করে তাদের প্রতি সম্মান ও সমর্থন হতে পারে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানের একটি অন্যান্য পথ।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031