মধ্যনগরে যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা সহ মাদক কারবারী রিমা গ্রেপ্তার

প্রকাশিত: 6:21 PM, January 25, 2026

মধ্যনগরে যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা সহ মাদক কারবারী রিমা গ্রেপ্তার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ (একাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন, নগদ ১৩,৭৮০/- (তেরো হাজার সাতশত আঁশি)টাকাসহ রিমা আক্তার নামের এক মাদক কারবারী কে রবিবার দুপুরে গ্রপ্তার হয়েছে।

 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ রিমা আক্তার (৩৫), স্বামী-মৃত রিপন মিয়া, পিতা-মৃত গেদু মিয়া, গ্রাম -দুগনই, ৩নং চামরদানী ইউনিয়ন, ৭১ (একাত্তর) পিছ ইয়াবা ট্যাবলেট, ০৪টি মোবাইল ফোন, নগদ ১৩,৭৮০/- (তেরো হাজার সাতশত আঁশি)টাকাসহ গ্রেফতার করা হয়। সে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিষ্কৃত নেতা মুমিনুল হক বেনুর আপন ভাগনী। এলাকার মানুষ চায় এর সাথে জরিত সকলকে আইনের আওতায় আনতে হবে। পরবর্তীতে পুলিশ বাদি হয়ে মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-২৫/০১/২০২৬খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

 

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন,মাদকের সাথে আর কে জরিত আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031