৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

প্রকাশিত: 6:58 PM, January 26, 2026

৭ ফেসবুক পেজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কৃত্তিম বুদ্ধামত্তা এআইয়ের মাধ্যমে এডিট করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণা এবং বিদ্বেষ প্রচার ও প্রকাশ করার অভিযোগে সাত ফেসবুক পেজের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের বেগম রোকেয়া হল শাখার সদস্য জান্নাতুল ফেরদাউস জুঁই।

 

 

‎আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিনিএ মামলার আবেদন করেন বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডি পুলিশকে অভিযোগ ল তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

 

 

‎যা বাদীপক্ষের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

‎যেসব পেজের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলো হল ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা -অফিসিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন ও হারুল হক।

 

 

‎মামলায় অভিযোগ করা হয়, বেশ কিছুদিন যাবৎ আসামিরা পরস্পর যোগসাজসে জুঁই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন অ্যাক্টিভিটিস থেকে সরে যেতে আইডিগুলো থেকে মানহানিকর, কূরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য করে আসছে। তারা মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য প্রচার ও প্রকাশ করে।

 

 

‎গত ২৩ ডিসেম্বর মামলার বাদী ও এক সাক্ষীকে নিয়ে মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও অশালীন মন্তব্য করে। আসামিরা একজোট হয়ে এবং একই চক্রের সদস্য হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন নামে বট আইডি খুলে মামলার বাদী ও সাক্ষীদের নামে মানহানিকর, কূরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য প্রচার ও প্রকাশ করে আসছে। ম্যাসেঞ্জারে অশালীন হুমকিও দেয় এবং রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইলও করার অভিযোগ আনা হয়েছে অভিযোগে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031