ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন গ্রহণ

প্রকাশিত: 8:54 PM, January 26, 2026

ফেব্রুয়ারিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন গ্রহণ
লন্ডন বাংলা ডেস্কঃঃ
আগামী ফেব্রুয়ারি মাসে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে ছয়দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

 

বার্তায় বলা হ‌য়ে‌ছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনও কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

 

বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031