‘কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জনগণ আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ’

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

‘কয়েক লক্ষ ভোটের ব্যবধানে জনগণ আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ’
লন্ডন বাংলা ডেস্ক ::

মানুষের যে গণজোয়ার দেখতে পাচ্ছি, তাতে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে এই জনপদের মানুষ আমাকে বিজয়ী করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

 

আজ মঙ্গলবার হাতিয়া পৌরসভায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

 

 

হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দ্বীপের মানুষ বঞ্চিত। জন্মের পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক অধিকার থেকে তারা অবহেলিত হয়ে আসছে। তবে আর অবহেলার শিকার হতে চায় না এই দ্বীপের মানুষ। আমি সরকারের কোনো পর্যায়ে না থেকেও মানুষের জন্য যে কাজ করেছি, সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই ইনশাআল্লাহ এই দ্বীপের মানুষ আমাকে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী করবে ইনশাআল্লাহ।’

 

তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, হাতিয়াকে পৃথিবীর বুকে একটি পর্যটনবান্ধব মডেল হিসেবে গড়ে তুলব। যেন সবাই বলতে পারে, আমরাও হাতিয়ার মতো করতে চাই। এমন একটি উদাহরণ সৃষ্টি করব, ইনশাআল্লাহ।’

 

 

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তাফসীর, জামায়াত নেতা মাওলানা তাওফিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তি হাতিয়া উপজেলা সিনিয়র যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ ছাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও হাজারো সাধারণ মানুষ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031