নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: 5:05 PM, January 28, 2026

নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ।’

 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

 

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামীনির্বাচনের মধ্যে দিয়ে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার পছন্দের প্রার্থীতে ভোট দিবেন, গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনদিন এই কথা শুনতে না হয় যে কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না।’

 

বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবেনা। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের মর্যাদাবান করতে হবে। বিএনপি কর্মসূচি, বিএনপির প্লান-পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি মানুষ পছন্দ করে তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দিবে। অন্য রাজনৈতিক দলগুলো যে নির্বাচন করছেন তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দিবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটা দল তা না করে তাদের ভোট দিলে মরলে পরে জান্নাত পাবেন বলে ধোঁকাবাজী করছে—তাদের থেকে সাবধান থাকতে হবে।’

 

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সাথে আছি। আমি জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। সেবার আমার স্ত্রী এডভোকেট হাসিনা আহমদকে আমার চাইতে বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ। এতে করে বুঝতে পারি আপনারা আমাকে ভালবাসেন।’

 

 

ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই বলেও অভিমত ব্যপ্ত করেন।’

 

 

এ সময় উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতৃবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031