ভারতে আটক ১২৮ জেলেকে ফেরত আনল সরকার

প্রকাশিত: 7:04 PM, January 29, 2026

ভারতে আটক ১২৮ জেলেকে ফেরত আনল সরকার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার মাধ্যমে ভারতে আটক থাকা ১২৮ জন জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় জেলেকে ফেরত পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের গ্রহণ করে এবং ভারতীয়দের ফেরত পাঠায় বাংলাদেশ কোস্ট গার্ড।

 

 

এসময় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি মাছ ধরার নৌকা গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। পাশাপাশি ভারতের মালিকানাধীন দুটি মাছ ধরার নৌকাসহ দেশটির ২৩ জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে তারা।

 

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমূহ একযোগে কাজ করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031