সিলেটে চোরাই পণ্যসহ আটক ৪

প্রকাশিত: 3:12 PM, February 2, 2026

সিলেটে চোরাই পণ্যসহ আটক ৪

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর থেকে চোরাই পণ্যসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ।

 

 

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

তারা জানায়, শনিবার ৩১ জানুয়ারি দুপুর ২ টার দিকে বটেশ্বরস্থ আব্দুল হান্নান টাওয়ারের সামনে  চেকপোস্ট করা কালে প্রাইভেট কার যাহার রেজিঃ নং ১৫-০২৩০ গাড়ির ভিতর থেকে ১৫০০ পিস কিটকাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট , ২৪০ পিস অরিও বিস্কুট আনুমানিক বাজারমূল্য ৮৫হাজার ৩০০ টাকার মালামালসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

তারা হলেন- নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন আফুর উদ্দিনের ছেলে মোঃ আনিছ মিয়া (৩৯) ও মোঃ আলমগীর মিয়া (৩৫), হামিদুলার ছেলে আইনুল হক (৩১) এবং নারায়নগঞ্জের সোনারগাঁও থানার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (২৯)।

তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা দায়ের করে আদালতে  সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্মতা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031