গোলাপগঞ্জের লক্ষণাবন্দ পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

গোলাপগঞ্জের লক্ষণাবন্দ পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ড

প্রতিনিধি / সিলেট ::

 

সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ পাড়ায় খড়ের ফেইনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, অল্পের জন্য রক্ষা পেল বসঘর তাজ উদ্দিন সহ আর তিন ভাইর বসতঘর।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলের এই আগুনে এলাকার বিশিষ্ট গরু ব্যবসায়ী তাজ উদ্দিনের খড়ের ফেইন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তাজ উদ্দিনের খড়ের ফেইনে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই শুকনো খড়ে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দ্রুত গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই গরু খাদ্যের জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

ব্যবসায়ী তাজ উদ্দিন জানান, গবাদি পশুর খাদ্যের জন্য তিনি এই খড়গুলো বিশাল স্তুপ করে রেখে ছিলেন। চোখের সামনে সব পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দৃর্বত্তরা ইচ্ছাকৃত ভাবে শত্রুতা করে অগ্নিকান্ড ঘটাতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031