জয়ী হওয়ার আগেই ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, দাবি আরিফের

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

জয়ী হওয়ার আগেই ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, দাবি আরিফের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার আগেই তিনি এলাকার উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করাতে সক্ষম হয়েছেন।

 

 

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মিশিগান স্টেটের ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক নির্বাচনী সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

 

 

সভার আয়োজন করে মিশিগানে বসবাসকারী ঘোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ বিএনপি পরিবার।

 

 

আরিফুল হক জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় বড় চারটি প্রকল্প একনেকে অনুমোদনসহ ৯০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করাতে তিনি সক্ষম হয়েছেন। নির্বাচনের পর এসব প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।

 

গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী।

 

 

বিএনপি নেতা মফিজুর রহমান ও ইফতেখার হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় হেলাল আবেদীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অন্তত ডজনখানেক নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031