সিলেটে যে কারণে ৫ গ্রামের সংঘর্ষ : পুলিশসহ আহত ২০

প্রকাশিত: 4:00 PM, February 5, 2026

সিলেটে যে কারণে ৫ গ্রামের সংঘর্ষ : পুলিশসহ আহত ২০

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে নগরীতে দুই কিশোরের কথা কাটাকাটিকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিটিএসবির এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রায় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

 

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমারগাঁও ও সাহেবেরগাঁও এলাকার দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বৈঠকে বসলে কে বা কারা  ঢিল ছোড়ে। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।

 

 

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৫টি গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইট-পাথর দিয়ে ঢিলাঢিল শুরু করে। এসময় সিটিএসবির এক পুলিশ সদস্যের বাম চোখে লাগলে তিনি আহত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031