করোনা আক্রান্তের বাড়িতে ভোজ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

করোনা আক্রান্তের বাড়িতে ভোজ

ডেস্ক রিপোটঃঃ

ভারতের মধ্য প্রদেশের মোরেনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুবাইফেরত সুরেশ নামের এক ব্যক্তি। সুরেশের বাড়িতে একটি মৃত্যুবার্ষিকীর ভোজে অংশ নেয়ায় করোনা ঝুঁকিতে রয়েছেন প্রায় ১৫ শ জন মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মার্চ দুবাই থেকে মোরেনা আসেন সুরেশ। দুবাইতে ওয়েটারের কাজ করা সুরেশ গত ২০ মার্চ তার দাদীর মৃত্যুবার্ষিকীতে ভোজের আয়োজন করে। পরে ২৫ মার্চ অসুস্থ হয়ে পরলেও সুরেশ ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার সুরেশের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এছাড়া সুরেশের স্ত্রীসহ আরো ১০ জন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছেন বলের জানা গেছে।

 

এ নিয়ে মোরেনার প্রধান মেডিক্যাল অফিসার ড. আরসি বান্দিল বলেন, আমরা গত শুক্রবার সুরেশের আত্মীয়দের মধ্যে ২৩ জনের নমুনা পাঠিয়েছি। এদের মধ্যে ১০ জন করোনা রোগী পাওয়া গেছে।সুরেশের দাবি দুবাই থেকে দুবাইতে আসার সময় পরীক্ষা হলেও তখন তার করোনা ধরা পড়েনি  তিনি জানান, দুবাই থেকে ভারতে আসার দুদিন আগে তার স্ত্রী অসুস্থ হন।ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯শ ২ জন । মারা গেছেন ৬৮ জন

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031