সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী , নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
ইলিয়াসপত্নী লুনা বলেন, সোহেল আহমদ চৌধুরী বিএনপির একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি ছিলেন একজন জনবান্ধব, সৎ ও নিবেদিত জনপ্রতিনিধিও। বিশ্বনাথ উপজেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, স্থানীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞ নেতৃত্ব ও জনসম্পৃক্ততা বিশ্বনাথবাসীর কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তাহসিনা রুশদীর লুনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।