গাজায় সেনা মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

গাজায় সেনা মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া
আন্তজাতিক ডেস্ক ::
 

ইন্দোনেশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় ৫,০০০ থেকে ৮,০০০ সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক সোমবার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে নিরাপত্তা বৈঠকের পর এ কথা জানিয়েছেন।

 

 

মারুলি বলেন, একটি ব্রিগেড সম্ভবত ৫,০০০ থেকে ৮,০০০ সেনা ট্রাম্পের শান্তি বোর্ডকে সহায়তা করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

 

 

তিনি জানান, মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা ও স্থান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।

 

 

সেনাপ্রধান বলেন, ইন্দোনেশিয়ান সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সেনারা শান্তিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে এবং মোতায়েনে প্রকৌশল ও চিকিৎসা ইউনিটের ওপর জোর দেওয়া হবে।

ইসরায়েলের সরকারি সম্প্রচারকারী কানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়ার কয়েক হাজার সেনা গাজায় পৌঁছাতে পারে। এই সেনারা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্য হবেন যারা গাজায় পৌঁছাবেন, যদিও তাদের আগমনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাহিনীটি রাফাহের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের জন্য অফিস ও বাসস্থান নির্মাণ করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় কানের প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

 

ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে। তবে সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচি এখনো আলোচনাধীন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930