কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

আন্তজাতিক ডেস্ক ::

 

কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া ওই বন্দুক হামলায় আহত হয়েছেন অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার।

 

প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।

 

 

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল।

 

এদিকে পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, হাইস্কুলে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছেন।

 

 

এছাড়া এক বাড়িতে আরও দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

 

 

আরসিএমপি এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

 

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট সব শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031