নীরব ভোটেই বিএনপির বাজিমাত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নীরব ভোটেই বিএনপির বাজিমাত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সুনামগঞ্জের সব আসনে বড় জয় পেয়েছে বিএনপি। জেলার পাঁচটি আসনের সব কটিতে অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। জেলাজুড়েই নীরব ভোটাররা শেষ সময়ে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে ভোটের দিন সনাতন ধর্মাবলম্বী, আওয়ামী ঘরানার নীরব ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

 

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে এক লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট। এই আসনে সনাতন ধর্মের ভোটার ছাড়াও বিপুল সংখ্যক আওয়ামী ঘরানার ভোটার রয়েছেন। তারা নির্বাচনী প্রচারে অংশ নিতেন কম। অনেকটা নীরব ছিলেন। জামায়াতের প্রার্থীর শেষ সময়ে সমাবেশ ছিল চোখে পড়ার মতো। তাঁর কর্মী-সমর্থকরা নিজেদের পক্ষে জয়ের প্রেডিকশনও তৈরি করেছিলেন বিভিন্ন মাধ্যমে। এই অবস্থায় শেষ সময়ে বিএনপি প্রার্থীর পক্ষ নেন নীরব ভোটাররা। ভোটের দিন কেন্দ্রে তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

 

 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এখানে ৫৪ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে।

 

 

শাল্লা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস ছত্তার বলেন, আওয়ামী ঘরানার ভোটার নাছির উদ্দিন চৌধুরীর পক্ষেই ছিল। এই ঘরানার ৭৫ শতাংশ ভোট পেয়েছেন নাছির চৌধুরী, ২৫ শতাংশ শিশির মনির। এখানেই বড় ব্যবধান তৈরি হয়ে গেছে।

 

 

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। এখানে প্রচার শুরুর দিকে স্বতন্ত্র প্রার্থীকে আওয়ামী ঘরানার কিছু নেতা পরোক্ষ সমর্থন জানালেও শেষ সময়ে বিএনপি প্রার্থীর কৌশলের কাছে হেরে যান আনোয়ার।

 

 

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি প্রার্থী নূরুল ইসলাম নূরুল পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৭৫ ভোট। ভোটের দিন সরেজমিন কেন্দ্রে কেন্দ্রে গিয়েই বোঝা গেছে ধানের শীষের পক্ষেই অবস্থান নিয়েছেন নীরব ভোটাররা।

 

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন এক লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ সালাম পান এক লাখ দুই হাজার ১২১ ভোট। শুরু থেকেই প্রচারে কৌশলী ছিলেন বিএনপির প্রার্থী। তিনি বিএনপি ভোটারদের যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন। নীরব ভোটারদেরও তাঁর পক্ষে রাখার চেষ্টা করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930