সিলেট ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সায়মন মিয়া (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি বানিয়াচং থানা এলাকার জিলানী মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতুতে।
স্থানীয়রা জানান, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাণীগঞ্জ সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকেন যুবক সায়মন মিয়া। এ সময় পথচারী জনতা আহতকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।