আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আন্তজাতিক ডেস্ক ::

 

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজন্সি। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরোনো শহর এলাকায়।

 

গতকাল মঙ্গলবার আনাদোলু এজন্সি এক প্রতিবেদনে জানায়, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি পুলিশের তরফ থেকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

 

 

প্রতিবেদনে আরও বলা হয়, আল-আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। একইসঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশও বেড়েছে।

 

এদিকে পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে মুসলিমদের মাঝে।

 

 

এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।

 

 

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে।

 

 

তাদের দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত।

 

 

সংগঠনটি আরও অভিযোগ করে জানায়, রমজানকে সামনে রেখে মসজিদে লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930