সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক, বাসের চালক ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আব্দুল বাসেত (৫০) এবং অপর এক ব্যক্তি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা হতে শ্রীবরধিগামী খান ট্রাবেলস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় এক পথচারীও প্রাণ হারান।

 

 

উদ্ধারকারী দল জানায়, বাসের চালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

অন্যদিকে, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

এদিকে দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত পথচারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

 

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728