ওসমানীনগরে যুক্তরাষ্ট্র প্রবাসীর নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ওসমানীনগরে যুক্তরাষ্ট্র প্রবাসীর নগদ অর্থ বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগর::

সিলেটের ওসমানীনগর উপজেলার বুনুঙ্গা বাজার ইউনিয়নের নিন্মআয়ের দেড় শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ কয়েছ। প্রবাসে থেকেও নাড়ীর টানে প্রতি বছররের ন্যায় এবারও এলাকার অসহায় পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানান স্থানীয়রা।

 

সোমবার সকালে উপজেলার নিজ বুরুঙ্গা গ্রামে এনাম মঞ্জিল বাসভবনে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপঙ্কর দেব শিবু। বিতরণী কার্যক্রমের পূর্বে সভায় সভাপতিত্ব করেন,সমাজসেবী সুহেল আহমদ।

 

প্রবাসী পরিবারের সদস্য রিচাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের অফিস সম্পাদক শেখ নুরুদ্দিন, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, ব্যবসায়ী আবুল হোসেন শামুম ও সাংবাদিক সুবল চন্দ্রদাশ।

 

হাফিজ মাহিদুল ইসলামের কারআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তার বলেন, প্রত্যান্ত অঞ্চলের উন্নয়নে সহায়তা, অসচ্ছল পরিবারে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা, মসজিদ-মাদরাসার উন্নয়নসহ দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা কার্যক্রমে অব্যাহত সহযোগী করে আসছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমদ কয়েছ। যেকোন দূর্যোগ, দুঃসময়ে মানবিক দায়িত্ববোধ পালনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যার ধারাবাহিকতায় প্রবাসে থেকেও পিছিয়েপড়া জনগোষ্টির কল্যান ও সুবিদা বঞ্চিত মানুষের সহযোগীতা অব্যাহত রেখেছেন। কাওছার আহমদ কয়েছের মতো বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে এলে সমাজে দারিদ্র্য হ্রাস ও মানবিক মূল্যবোধ জোরদার হবে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

পরে প্রবাসী কাওছার আহমদ কয়েছ ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় দেয়া পরিচালনা করেন মাওলানা সাদ্দাম হুসেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728