একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি ও র‌্যাব

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি ও র‌্যাব

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বেলা১১ টায় ডিএমপি ও ১১ টা ১৫ মিনিটে র‍্যাব সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করবেন। রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

 

তিনি আরও বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

 

এছাড়াও শহীদ মিনারে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে নির্দিষ্ট রুট অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সর্বসাধারণকে পলাশীর মোড় – জগন্নাথ হল ক্রসিং – শহীদ মিনার রুট ব্যবহার করে প্রবেশ করতে বলা হয়েছে। অন্য কোনো রাস্তা দিয়ে প্রবেশের অনুমতি থাকবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল হয়ে প্রস্থান করতে হবে।

 

 

র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, অনুষ্ঠানটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার পেরিমিটার (অভ্যন্তরীণ পরিধি), আউটার পেরিমিটারে (বাহ্যিক পরিধি) আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটি সেক্টরে ভাগ করেছি।

 

 

একেএম শহিদুর রহমান আরও বলেন, প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুট পেট্রোল (পায়ে হেঁটে টহল ডিউটি), গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে, ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া পুরা এলাকাটাকে আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি।

 

 

তিনি আরও বলেন, আমাদের প্রায় ৩০০-র ঊর্ধ্বে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন থাকবে শহিদ মিনার এলাকায়। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে।এছাড়া সারা দেশে যেখানে যেখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে, প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায়ই আমাদের লু থাকবে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930