জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধি / জগন্নাথপুর ::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

 

২০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় আদালতের সঙ্গে দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ ও থানা পুলিশ। অভিযানকালে কাঁচাবাজার, মুরগি বাজার, ডিম ব্যবসায়ী, মুদি দোকান, ফলের দোকান, মিষ্টি দোকানসহ অনেক দোকানপাঠ পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

এ সময় ক্রয় রশিদ সংরক্ষণ না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজারের সকল ব্যবসায়ীদের পণ্য মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক করা হয়েছে।

 

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন বলেন, জগন্নাথপুর বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর আওতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930