সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হয়েছে। এ হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।
নিহত বাকি ২ জনের মধ্যে একজন পাকিস্তানের, আরেকজন নেপালের।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ছাড়াও মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।