সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিত মাবরুরের পিতা হাজী মো: আব্দুস সামি সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিখোঁজ এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম.আসকির আলী।
সোমবার (২ মার্চ ) এক শোকবার্তায় তিনি বলেন, শোক প্রকাশের কোনো ভাষা নেই। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ পাকের দরবারে তাঁকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।
নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে হাজী আব্দুস সামি’র শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন আব্দুল বাছিত মাবরুরের পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।