প্রবাসীদের জন্য কাতারের সুখবর

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

প্রবাসীদের জন্য কাতারের সুখবর

আন্তজাতিক ডেস্ক ::

 

কাতারে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক ও পর্যটকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেয়াদ শেষ হয়ে যাওয়া বা মেয়াদের কাছাকাছি থাকা সব ধরনের এন্ট্রি ভিসার (প্রবেশাধিকার ভিসা) মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

 

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

 

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ভিসার এই মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে না কিংবা নতুন করে কোনো আবেদনও করতে হবে না।

 

এই বর্ধিত মেয়াদের জন্য প্রবাসীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। তবে পরিস্থিতি বিবেচনায় আগামীতে এই মেয়াদের সময়সীমা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কাতার সরকার।

 

 

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যাদের ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে গিয়েছিল এবং যারা আইন ভঙ্গ করে দেশটিতে অবস্থান করছিলেন, তাদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা সরাসরি কার্যকর হবে না। তাদের প্রথমে পূর্বের মেয়াদের জন্য নির্দিষ্ট জরিমানার টাকা পরিশোধ করতে হবে। জরিমানা দিয়ে বৈধ হওয়ার পর, ২৮ ফেব্রুয়ারি থেকে তারাও এই এক মাসের বাড়তি মেয়াদ ও ফি মওকুফের সুবিধা উপভোগ করতে পারবেন।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবস্থানরত দর্শক ও বাসিন্দাদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে তারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930