‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’

আন্তজাতিক ডেস্ক ::

 

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি ছিল—এই যুক্তিতে তেহরানে হামলা চালানো হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের দাবি কঠোরভাবে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তাদের বক্তব্য, সম্ভাব্য হুমকি থাকলেও তা ছিল ইসরায়েলের প্রতি, যুক্তরাষ্ট্রের প্রতি নয়।

 

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ও গোয়েন্দা বিষয়ক বিশেষ কমিটির সহ-সভাপতি মার্ক ওয়ার্নার এক ব্রিফিং শেষে সাংবাদিকদের বলেন, ‘ইরানিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না।’

 

 

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের প্রতি হুমকি ছিল। কিন্তু ইসরায়েলের প্রতি হুমকিকে যদি আমরা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক হুমকির সমতুল্য ধরি, তাহলে আমরা সম্পূর্ণ অজানা এক পথে পা রাখছি।’

 

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য জোয়াকিন ক্যাস্ট্রো পররাষ্ট্রমন্ত্রী সার্কো রুবিওর মন্তব্যেরও সমালোচনা করেন। রুবিও বলেছিলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কেউ হামলা চালালে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও প্রতিক্রিয়া দেখাবে—এটি ছিল স্পষ্ট।’

 

 

কাস্ত্রো বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বক্তব্য থেকে বোঝা যায়, ইরানে হামলা চালানোর ওপর জোর দিয়ে ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে। আর প্রশাসন তাদের নিবৃত্ত না করে উল্টো সেই যুদ্ধে যোগ দিয়ে সহযোগিতা করেছে।’

 

 

তিনি আরও যোগ করেন, ‘এটি প্রেসিডেন্টের জন্য অগ্রহণযোগ্য, এবং যে দেশ নিজেকে আমাদের মিত্র বলে দাবি করে, তাদের পক্ষ থেকেও এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930