ইরানের শাসনভার এখন কার হাতে?

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

ইরানের শাসনভার এখন কার হাতে?

আন্তজাতিক ডেস্ক ::

 

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ইরান তিন সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে। শক্তিশালী সাংবিধানিক তত্ত্বাবধায়ক পরিষদের সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে রোববার অন্তর্বর্তী পরিষদে নিয়োগ দেওয়া হয়।

 

পরিষদের অন্য দুই সদস্য হলেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।

 

 

ইরানের বর্তমান সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, ৮৮ সদস্যের বিশেষ পরিষদ—যা বিশেষজ্ঞ পরিষদ নামে পরিচিত—নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এই অন্তর্বর্তী পরিষদ দেশ পরিচালনা করবে।

 

এর আগে প্রায় ৩৭ বছরের শাসনের অবসান ঘটে শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলায় খামেনির মৃত্যুর মধ্য দিয়ে।

 

 

সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দায়িত্ব গ্রহণের পর বিশেষজ্ঞ পরিষদকে “যত দ্রুত সম্ভব” নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930