সিলেট ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
আন্তজাতিক ডেস্ক ::
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার একটি লক্ষ্য হলো, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা’।
আজ বৃস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংকট, তথ্য নিরাপত্তা এবং ডিজিটাল হুমকি নিয়ে আয়োজিত রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে বোঝা গেছে, ‘ইরানের বিরুদ্ধে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিজের মধ্যেই মতপার্থক্য রয়েছে।
গত শনিবার থেকে ইরানে অব্যাহত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির শীর্ষ অনেক নেতারও প্রাণ গেছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।