আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আন্তজাতিক ডেস্ক ::

 

চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুম্মার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় এ সংশ্লিষ্ট নির্দেশনা দেয় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। একইসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা।

 

 

জানা গেছে, চলতি রমজানে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর আগে গত দুই জুম্মায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে।

 

 

প্রসঙ্গত, এবারের রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

 

 

উল্লেখ্য, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930