ইরানের বিরুদ্ধে ‘দ্বিতীয় ধাপের’ অভিযার শুরুর ঘোষণা ইসরায়েলের

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

ইরানের বিরুদ্ধে ‘দ্বিতীয় ধাপের’ অভিযার শুরুর ঘোষণা ইসরায়েলের
আন্তজাতিক ডেস্ক ::
 

ইরানের বিরুদ্ধে অভিযানের প্রথম ধাপ ফলপ্রসুভাবে সম্পন্ন হয়েছে, এবার অভিযানের দ্বিতীয় ধাপ শুর করতে যাচ্ছে ইসরায়েল। দেশটিরপ্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ধাপের অভিযানের মাধ্যমে ‘ইরানি শাসনব্যবস্থা ও তাদের সামরিক সক্ষমতা আরও গুঁড়িয়ে দেওয়া হবে’। খবর বিবিসির।

 

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এসব কথা বলেন।

 

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানকে ‘একঘরে’ করে ফেলেছে বলে দাবি করে জেনারেল ইয়াল জামির বলেন, ইরান এখন এমন এক ‘দুর্বল অবস্থায়’ রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।

 

তিনি আরও বলেন, গত ছয় দিন ধরে ইসরায়েল ইরানে ‘বিরতিহীনভাবে’ হামলা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট গতিতে অভিযান এগিয়ে চলছে।

 

 

বিবৃতিতে ইসরায়েলের এই জেনারেল বলেন, ‘আকস্মিক হামলার ধাপটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এই ধাপে আমরা আকাশসীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছি এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কার্যকারিতা কমিয়ে দিয়েছি। এখন আমরা অভিযানের পরবর্তী ধাপে যাচ্ছি।’

 

 

তিনি আরও বলেন, ‘এই ধাপে আমরা ইরানের শাসনব্যবস্থা ও তাদের সামরিক শক্তি আরও ধ্বংস করব। আমাদের হাতে আরও কিছু চমক আছে, যা আমি এখন প্রকাশ করতে চাই না।’

 

 

লেবানন পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে ‘কৌশলগতভাবে ভুল’ করেছে। ইসরায়েল এখন লেবাননের সম্মুখভাগসহ দেশটির গভীরে ‘শক্তিশালী হামলা’ চালাচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930