তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তজাতিক ডেস্ক ::

 

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে তুরস্কের আকাশসীমার দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের উপর দিয়ে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

 

তুরস্কের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।

 

 

এর আগে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন।

 

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরান থেকে কোনো ধরনের সামরিক আক্রমণ চালানো হয়নি। ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের দিকে কোনো আক্রমণ শুরু করা হয়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031