ওসমানীনগরে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: 11:21 PM, March 10, 2026

ওসমানীনগরে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে সিলেটের ওসমানীনগরে পারিবারিক সংগঠন ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দারিদ্র প্রায় ৩শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

পিতার নামে সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করে এলাকার দারিদ্র বিমোচনসহ অসহায়দের কল্যাণে অব্যাহত কার্যক্রম পরিচালনা করছেন হাজী আব্দুল করিম ও হাজী আব্দুল গফফার। যার ধারাবহিকতায় ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল করিম ও বিশিষ্ট ব্যবাসায়ী হাজী আব্দুল গফফারের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বুরুঙ্গা বাজার ইউনিয়নের কামারগাঁও গ্রামের নিজ বাড়িতে প্রতিবছরের ন্যায় এবারও নগদ অর্থ বিতরণ করা হয়।

 

বিতরণী কার্যক্রমের পূর্বে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন, ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবাসায়ী হাজী আব্দুল গফফার। প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ প্রবাসী রফিক আহমদ, সাবেক ইউপি সদস্য বদরুল ইসলাম হারুন মিয়া, সমাজসেবক শমশর উদ্দিন, আব্দুল ছালিকসহ আরো অনেকেই।

 

সভার শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন, আবিদ আলম।

 

সমাজসেবী আবুল কালামের পরিচালনা বক্তারা বলেন, এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে হাজী আব্দুল করিম ও হাজী আব্দুল গফফারের পরিবারের এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের পিতা ইর্শ্বাদ উল্লাহ স্মৃতিকে ধারণ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর যেভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মহৎ মানবিক উদ্যোগ। সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা যদি এভাবে নিজ-নিজ এলাকার মানুষের কল্যাণে এগিয়ে আসেন, তাহলে সমাজে দারিদ্র্য ও কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।

 

সভাশেষে ইর্শ্বাদ উল্লাহ ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা ও প্রবাসী পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, কামার গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কদ্দুছ নুরী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031