ইরাকে বিমান বিধ্বস্তে মার্কিন সেনা নিহত বেড়ে ৬

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

ইরাকে বিমান বিধ্বস্তে মার্কিন সেনা নিহত বেড়ে ৬

আন্তজাতিক ডেস্ক ::

 

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে নিহত সেনার সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

 

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

 

 

সেন্টকম জানায়, কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে। সেন্টকম দাবি করেছে, ‘শত্রু পক্ষ বা বন্ধু পক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।

 

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 

বৃহস্পতিবারের (১২ মার্চ) এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। এ ছাড়া নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়।

 

 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা চরমে। এই অভিযানে এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930