ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ‘কের পক্ষ থেকে নগদ অর্থবিতরণ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ‘কের পক্ষ থেকে নগদ অর্থবিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ‘কের পক্ষ থেকে ৩ শতাধিক নিন্মবিত্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

রবিবার দুপুরে উপজেলার দয়ামীর বাজরস্থ ভিলেজ স্টার ফুটবল একাডেমীর কার্যালয়ে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক সেবুল আহমদ, মখলিছ মিয়া, আনোয়ার হোসেন, মুতাহির আলী।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন আলী‘র সভাপতিত্বে ও ক্রিড়া সংবাদিক মান্না চৌধুরীর পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়া ফয়ছল আহমদ।

 

বক্তব্য রাখেন, কাজী সামাদ, নানু মিয়া, রানা মিয়া চৌধুরী, সিরাজ মিয়া, রাহেদ আহমদ, ফয়ছল আহমদ, আব্দুল ওয়াদুদ।
এসয় বক্তারা বলেন, যুক্তরাজ্য থেকেও যেকোন দূর্যোগে অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছেন দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ‘কের সদস্যরা। দীর্ঘ ১৬ বছর থেকে তাদের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করে এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা।

 

সভা শেষে সংগঠনের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন, আনোয়ার হোসনে।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031