ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ১২ মুসলিম দেশের

আন্তজাতিক ডেস্ক ::

 

ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে১২ মুসলিম দেশ। খবর আল জাজিরার।

বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা।

 

ওই বৈঠকে অংশ নেয় কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।

যৌথ বিবৃতিতে রিয়াদের বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা গভীর উদ্বেগের জানিয়ে উল্লেখ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করছে। এমনকি কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

 

বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ।

 

এ ছাড়া বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ও বাব আল-মান্দাবে নৌ-চলাচল স্বাভাবিক রাখার এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ইরানকে সতর্ক করা হয়েছে।

 

ভবিষ্যতে ইরানের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক কেমন হবে, তা তেহরানের এই শর্তগুলো মানার ওপরই নির্ভর করবে বলে পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়ে দিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930