ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। জাতীয় মুসলিম ফেডারেশন (FFAIACA), Foi & Pratique এবং GMP (জাতীয় ইমাম পরিষদ) যৌথভাবে এই ঘোষণা দেয়।

 

 

১৮ মাচ বুধবার প্যারিসের গ্র্যান্ড মসজিদ প্যারিস-এ অনুষ্ঠিত এক বৈঠকে সংগঠনগুলোর নেতারা জানান যে, আগামী শুক্রবার, ২০ মার্চ ২০২৬ তারিখে ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর (১৪৪৭ হিজরি) উদযাপিত হবে।

 

 

বৈঠকে ধর্মীয় পর্যবেক্ষণ ও চাঁদ দেখার সম্ভাবনা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট সংগঠনগুলো দেশটির মুসলিম সম্প্রদায়কে নির্ধারিত দিনে ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

উল্লেখ্য, ফ্রান্সে প্রতিবছর বিভিন্ন ইসলামী সংগঠনের সমন্বয়ে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়, যাতে দেশের মুসলিমরা একসঙ্গে উৎসব পালন করতে পারেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031