মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

তবে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাতে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

 

যদি এ তথ্য নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি।

Spread the love

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031