কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬

কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক ::

 

কৃষ্ণসাগরে (ব্ল্যাক সি) তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালুগ্লু। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণসাগরে তুরস্কের পরিচালিত একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় জাহাজটিতে তুরস্কের ২৭ জন নাবিক ছিলেন।

 

জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে তুরস্কের আরেক সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, জাহাজটির মালিক তুরস্কের প্রতিষ্ঠান ‘বেসিকতাস’। তবে এটি সিয়েরা লিওনের পতাকাবাহী।ট্যাংকারটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930