আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

প্রকাশিত: 6:12 PM, March 31, 2026

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল আজ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বলানি বিভাগ।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এতথ্য জানা গেছে।

দেশে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের মজুত রয়েছে এবং আগামী এপ্রিল মাসেও পর্যাপ্ত আমদানি করা যাবে বলে জানিয়েছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রস্তাব এবং প্রয়োজনীয় ভর্তুকির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার জন্যও সরকার অপেক্ষা করছে।

 

সোমবার (৩০ মার্চ) রাজধানীতে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031