সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ঈদুল ফিতরের ১০ দিন পরও সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার না যাওয়ায় অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকে শিশির মনির মিডিয়া সেল থেকে চিঠিটি প্রচার করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘ঈদ গেল প্রায় ১০ দিন। আজও ঈদ উপলক্ষে প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিরাই-শাল্লার জনসাধারণের হাতে পৌঁছেনি। এই বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া অতি জরুরী।’
এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
