সিলেটে পুলিশের কব্জায় ৬৯ অপরাধী

প্রকাশিত: 1:27 PM, April 1, 2026

সিলেটে পুলিশের কব্জায় ৬৯ অপরাধী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে গত ৩২ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৬৯ জন অপরাধীকে  গ্রেপ্তার বা আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার আসামী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধী।

 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। তারা জানায় সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক বা গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৮, ওয়ারেন্টভুক্ত ৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার ১০, সন্দেহভাজন ৪, হকার ৭ ও মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে দায়েরকৃত মামলার আসামী ৩১ জন।

 

তাদের সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Travel Guides & Travelogues

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031