আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

 আন্তর্জাতিক ডেস্ক ::

 

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে মাঝ আকাশে বিধ্বস্ত হওয়া একটি ড্রোনের ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেলের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ড্রোনটি বিধ্বস্ত করে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে। এ সময় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ওই খামারে কর্মরত এক শ্রমিক নিহত হন। তিনি বাংংলাদেশের নাগরিক। তবে এখন পর্যন্ত তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। মরদেহটি বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে আরব আমিরাতের সাধারণ নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার একাধিক ঘটনা ঘটেছে।কর্তৃপক্ষের দাবি, এই ড্রোন হামলা সেই ধারাবাহিকতারই একটি অংশ।

​ঘটনার পরপরই ফুজাইরাহর জরুরি পরিষেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-রিফা’আ এলাকাটি ঘিরে ফেলেন। ড্রোনটির উৎস এবং এটি কোন উদ্দেশ্যে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে দেশটির উচ্চপর্যায়ের তদন্তকারী দল।

 

এদিকে, এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট নিহতের পরিচয় শনাক্ত করতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেরাণ হারিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031