সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
মার্চ মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১১ লাখ ডলার।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর আগে গত বছরের মার্চে দেশে এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এত দিন ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।
সদ্য বিদায়ী মার্চে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৬৪ কোটি ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ২০ হাজার ডলার।
এর আগে গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।