নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক শনিবার

প্রকাশিত: 6:17 PM, April 3, 2026

নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক শনিবার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

নির্বাচনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।’

 

এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছিল। নির্বাচনের পর এইটাই বিএনপির প্রথম বৈঠক হতে যাচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031