জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক খাতে রপ্তানি শুধু বাংলাদেশেই কমেনি, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে।’

এলপিজি গ্যাস, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিল্পখাতকে সচল রাখতে এবং রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।’

 

দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে জাপানের সঙ্গে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ চুক্তির প্রক্রিয়া শুরুর কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

 

একদিনের সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031