সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১ জন পাকড়াও

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫১ জন পাকড়াও

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরী এলাকায় পুলিশ সাাঁড়াশি অভিযান অব্যাহত আছে। শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত মহানগরী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৩৬ জনকে আটক করা হয়। যার মধ্যে নিয়মিত মামলয় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে আটক করা হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় মহানগর পুলিশ।

 

পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল) ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলায় ৫ জন, মামলার পরোয়ানাভুক্ত ২জন ও মেট্রো আইনে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

 

অপরদিকে শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত পুলিশের অভিযানে আরও ১৫জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫ জনকে মাদক সেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫জন সন্দেহজনকএবং কোতোয়ালি থানা এলাকা থেকে আরও ৪জন হকারকে গ্রেফতার করা হয়।

 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি বলেন, পুলিশ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আদালতে পাঠানো হয়। মহানগরীতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031