মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে। এই পরিস্থিতিতে রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, তার জন্য সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

‎শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

‎তিনি বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রেখে সহনীয়ভাবে যেন পাই সে ব্যবস্থা আমাদের সরকার করছে।’

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘বিদেশে লোক পাঠানোর কথা বলে যেভাবে অপরাধী চক্র বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের সরকার এদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।’

 

‎এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930