অ বৈ ধ ভা বে মজুত করা ১৬শ লিটার ডিজেল জব্দ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

অ বৈ ধ ভা বে মজুত করা ১৬শ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

প্রশাসন সূত্র জানিয়েছে, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রামে সংরক্ষিত ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

 

আসাদুজ্জামান বলেন, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জব্দ করা ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930