সিলেট মেট্রোপলিটন পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একজন কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে সিরাজগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রামের সিএমপি এবং চট্টগ্রাম পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

 

বদলি হওয়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লা চৌদ্দগ্রামের সার্কেলে, র‌্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লা লাকসাম সার্কেলে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. জামশেদ আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব অর্পণ করবেন, অন্যথায় ২১ এপ্রিল তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসাবে গন্য হবেন।

Spread the love