সিলেট |
প্রকাশিত: 8:26 PM, April 9, 2026
লন্ডন বাংলা ডেস্ক ::
জাতীয় সংসদে দোভাষী সেবা আবারও চালুর দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এ দাবি জানান তিনি। নিচে তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:
সংসদে একসময় দোভাষী সেবা (Translation Service ) ছিল — এই ভিডিওই তার প্রমাণ। আজ সেটি নেই। বিদেশি কূটনীতিক, সাংবাদিক, আন্তর্জাতিক পর্যবেক্ষক—সংসদে আসেন, বসেন, চলে যান। কী হলো, কী বলা হলো—কিছুই বোঝেন না। এই নীরবতা কি আমাদের সংসদের যোগ্য?
দোভাষী সেবা বিলাসিতা নয়—এটি আন্তর্জাতিক মানের সংসদের ন্যূনতম শর্ত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি: এই সেবা অবিলম্বে পুনরায় চালু করুন।